থার্টিফার্ষ্টে জিভের সামনে চায়নিজ খাবার পাই।
পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ ভাজা খাই।
আমি যখন দুপুর বেলা রেষ্টুরেন্টে যাই।
লাঞ্চের সাথে তখন আমি চিকেন ফ্রাই খাই।
লাঞ্চ সেরে দাড়ালাম যখন রেষ্টুরেন্টের গেটে।
দেখলাম ক'টা শিশুর পিঠ লেগে আছে পেটে।
পিকনিক স্পটে মজা করে খাচ্ছিলাম যখন।
আমার সামনে দাড়ালো এক অনাহারী মতন।
ব্যর্থ হল ছিনিয়ে নিতে, আমার হাতের খাবার।
বলল, আমরা না খেয়ে জীবন, কেমনে করব পার।
কফি হাউজ থেকে বন্ধুরা মিলে যাচ্ছিলাম নদীর ধারে।
কঙ্কালসার এক লোক সেথা অনাহারে ছিল পড়ে।
সেদিন দেখি ডাস্টবিন থেকে ছোট একটা ছেলে,
উচ্ছিষ্ট কিছু নষ্ট খাবার নিয়ে গেল চলে।
এসব ছবি চোখেই পড়ে, হৃদয়ে নেই নাড়া।
ফিরতি পথ ধরেই চলি, দেইনা কোন সাড়া।
পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ ভাজা খাই।
আমি যখন দুপুর বেলা রেষ্টুরেন্টে যাই।
লাঞ্চের সাথে তখন আমি চিকেন ফ্রাই খাই।
লাঞ্চ সেরে দাড়ালাম যখন রেষ্টুরেন্টের গেটে।
দেখলাম ক'টা শিশুর পিঠ লেগে আছে পেটে।
পিকনিক স্পটে মজা করে খাচ্ছিলাম যখন।
আমার সামনে দাড়ালো এক অনাহারী মতন।
ব্যর্থ হল ছিনিয়ে নিতে, আমার হাতের খাবার।
বলল, আমরা না খেয়ে জীবন, কেমনে করব পার।
কফি হাউজ থেকে বন্ধুরা মিলে যাচ্ছিলাম নদীর ধারে।
কঙ্কালসার এক লোক সেথা অনাহারে ছিল পড়ে।
সেদিন দেখি ডাস্টবিন থেকে ছোট একটা ছেলে,
উচ্ছিষ্ট কিছু নষ্ট খাবার নিয়ে গেল চলে।
এসব ছবি চোখেই পড়ে, হৃদয়ে নেই নাড়া।
ফিরতি পথ ধরেই চলি, দেইনা কোন সাড়া।
No comments:
Post a Comment