একটা ১০-১১ বছরের বাচচা কে যদি বলা হয়, চাঁদাবাজি করা অন্যায়, ঘুষ খাওয়া অন্যায়, খুন করা অন্যায়। তাহলে সে সেটায় শিখবে এবং এই চেতনা নিয়েই সে বড় হবে।
,,, আবার তাকে যদি হাতে ধরিয়ে চোরাকারবারি শিখানো হয়, মদের ব্যবসা শেখানে হয় তাহলে সে সেটাতে পি. এইচ.ডি ডিগ্রী পাবে কয়েক বছরের মধ্যে।
একবিংশ শতাব্দীতে জন্ম নেয়া এই শিশুদের আমরা শিখাব কোনটা।
_____নিশ্চয় চোরাকারবারি।
হ্যা,
আমরা তাই শিখাচ্ছি।
সারাদেশে psc er প্রশ্ন পাওয়া যাচছে জিরো ফেসবুকে।আপনাকে কোন মেগাবাইট ও খরচ করতে হবেনা।
হ্যা আমরা এই শিশুদের কে কুশিক্ষাই শিখাব।এই বাচ্চারা আজই পেয়ে যাচছে অন্যায়েরর হাতে খড়ি। এভাবে jsc,ssc,hsc, এমন কি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পেয়ে সে তার শিক্ষা জীবন অতিবাহিত করবে। কিন্ত এই লাইফের সারবস্ত বা নির্যাস হিসেবে সে কি পেল। অবশ্যই পাবে।আর সেটা হল অমানবিক একটা মস্তিস্ক। যে মস্তিস্কে ভরে থাকবে অন্যায় দুর্নীতি আর চরম স্বার্থান্বেষী মনোভাব।
সবাইকি প্রশ্ন নেয়? তার উদাহরন টা বলি- আমার ছাত্র যে কিনা বার্ষিকে প্রতিটি বিষয়ে ৯০/৯৫ পেয়েছে, সেও চায় এই দুর্নীতি টা করতে। কারন তার আশেপাশের সবাই তাই করছে। তার দাবি সবাই না পড়ে পরীক্ষা দেয়, আর আমি এই হাড়কাপানো শীতে কেন কষ্ট করে পড়ব।
এর মানে হল, যে ছাত্রটার খুব ভাল প্রিপারেশন আছে, সেও নিজের মেধাকে মূল্য দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলতেছে।
তাহলে জাতি আজ যাবে কোথায়??
সভ্যতার কন্টকাকীর্ন, দূর্গম, বন্ধুর, দীর্ঘ পথ পাড়ি দিয়ে পূর্বপুরুষ রা আমাদের যখন একটা আধুনিক, কুসংষ্কার মুক্ত সমাজ উপহার দিয়েছেন তখন আমরা কি দিচ্ছি আমাদের নতুন শিশুদের??
জাতির এই বিভিষীকাময় মুহুর্তে মাননীয় শিক্ষামন্ত্রী আর বিজ্ঞমহল এটা নিয়ে ভাববেন কি????
No comments:
Post a Comment