var uid = '66669';
var wid = '122477';
var uid = '66669';
var wid = '122477';

Feb 2, 2015

চাইনা কিছু

এইতো বেশ ভালই আছি।
আমার কিছু চাই না।
না বড় বড় দালান, না দামী গাড়ী।
না জমিজমা, হিরা মুক্তা।
কোনটাই না।
আমার চাই -
উড়ে বেড়ানোরর জন্য ছোট একটু
আকাশ।
আর কিচিরমিচির করার জন্য কিছু বৃক্ষ।
আমার কিছু চাইনা।
শুধু একটু সমুদ্রপৃষ্ঠ -
এখান থেকে যদি, কিছু আহরন করতে পারি।
আর একটু বেলাভুমি-
কিছু ঝিনুক আহরন করার জন্য।

আমি তোমাদের লোভী সমাজে থাকতে পারবনা।
যেখানে শুধু রক্ত আর রক্ত।
যেখানে ছুরি আর পিস্তলের ঝনঝন শব্দ।
তোমরা যেখানে ভালবাসতে পার না ভালবাসাকে।
তোমাদের কনক্রিটীয় সুখ,
যেখানে আর্তমানবতার আহাজারি তোমাদের কানে পৌছে না।
আমি সেখানে হাত মিলিয়ে থাকতে পারবনা।
আমি উড়তে চাই অন্তরীক্ষে।

No comments:

Post a Comment